
শ্রীবাস মজুমদার রিপোর্টার:-
লক্ষ্মীপুর কমলনগর জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি'র অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক জোটের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে হারুনুর রশিদকে মার্টিন ইউনিয়ন আহবায়ক এবং আবদুল কাউয়ুম কে যুগ্ম আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
শুক্রবার সন্ধ্যায় জেএস ডি'র অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,জেএসডি উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল
মোতালেব, উপদেষ্টা মুক্তিযুদ্ধা আবু নুর সেলিম,সহ-সভাপতি খোরশেদ আলম মেম্বার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার,সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ,যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল,যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ,আবুল বাছেত খোকন,
নবগঠিত শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক মাওঃ নুর উদ্দিন, মোঃ হারুন,আনোয়ার উল্লাহ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।





























