শিরোনাম
মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

কোনো দলের তল্পিবাহক হবেন না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত:রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: কোনো দলের তল্পিবাহক না হওয়ার শপথে বলীয়ান হওয়ার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি সব নাগরিকের; কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন।

আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোনো দলের তল্পিবাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে কখনোই অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না।

আজকের এই সমাপনী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে।

থানায় এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
তিনি চব্বিশের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশে যেই নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

নবীন পুলিশ কর্মকর্তাদের তিনি সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর থাকার পরামর্শ দেন। প্রজাতন্ত্রের কর্মী হিসেবে আইন অনুযায়ী তারা ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাইকে প্রাপ্য সেবা দেবেন এমন আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, আজ আপনাদের এই এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন। আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত এক ঝাঁক মেধাবী, চৌকস পুলিশ অফিসার হয়ে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায়, নাগরিকের সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন। আপনাদের এই নতুন কর্মজীবনে স্বাগত জানাচ্ছি।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণকালে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেন।

এবার বেস্ট প্রবিশনার, বেস্ট অ্যাকাডেমিক ও বেস্ট স্যুটার হয়েছেন এএসপি রুহুল আমিন লাবু। ফিল্ড অ্যাক্টিভিটিস ও ঘোড়সওয়ারে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এএসপি এম সায়েলিন।

এর আগে গত ২০ অক্টোবর ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হয়েছিল। কিন্তু আগের রাতে হঠাৎ করে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। এরপর ২৪ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হয়। কিন্তু সেটিও পরে স্থগিত হয়।

এরপর গত ১৫ ডিসেম্বর ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থীর কাছে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়। গত ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রশিক্ষণরত ছয়জন এএসপিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আজ রোববার প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঞা উপস্থিত ছিলেন।

এছাড়া অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খারেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম আসাদুল হকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আরও খবর




নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত