
গোলাম রাব্বি , লালপুর(নাটোর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।
রবিবার (২২ জুন) দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বাধীন দল। তারা লালপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (বিএম), মঞ্জিল পুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়, মাজার শরীফ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ, এবং কলসনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও কর্মচারীরা। ছাত্রদল নেতারা লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের হাতে একটি গাছের চারা তুলে দেন।





























