শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

মামলা তুলে নিতে ব্যবসায়ী সোহাগকে প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার ২; অধরা মূলহোতা

প্রকাশিত:বুধবার ২১ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:বুধবার ২১ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জামিনে মুক্ত হয়ে আবারও অপহৃত ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লতিফ সিদ্দিকী রতন ও সাব্বির। তবে অপহরণ মামলার মূল আসামি আল আমিন ওরফে জিতু এখনো ধরাছোঁয়ার বাইরে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী মো. সোহাগকে অপহরণ ও পরবর্তী সময়ে হুমকির ঘটনায় জড়িত দুইজনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে ২০২৫ সালের ১ জুন রাতে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাঁকে পটুয়াখালীতে নিয়ে যায়। পরদিন ২ জুন পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট এলাকায় একটি গাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মো. সোহাগের স্ত্রী মোসাম্মৎ তানিয়া আহাম্মেদ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তার আসামিরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তবে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত বছরের ৩০ ডিসেম্বর কয়েকজন আসামি জামিনে মুক্তি পান। অভিযোগ রয়েছে, জামিনে বেরিয়ে মূলহোতা আল আমিন ওরফে জিতুর পরামর্শে তারা আবারও মো. সোহাগ ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি তাঁর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে মহড়া দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গত ১২ জানুয়ারি মো. সোহাগ ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়েছেন।

মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন—পশ্চিম সৈয়দপুর এলাকার আব্দুর রব শেখ ও উম্মে হানি ওরফে ময়না দম্পতির ছেলে আল আমিন ওরফে জিতু (৩০), শীতলক্ষা ‘ম’ খণ্ড এলাকার দুলাল হোসেন ও শিউলী বেগমের ছেলে মো. সাকিব হোসেন (২৪), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. কবির হালদার (৪০), সৈয়দপুর কড়ইতলা এলাকার মো. ছাহাদ (২৩) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইমরান হোসেন মোহন (৩১)।

এ বিষয়ে মো. সোহাগ বলেন, “আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। এই পরিস্থিতি চলতে থাকলে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

স্থানীয়রা বলছেন, আলোচিত এই অপহরণ মামলায় জামিনপ্রাপ্ত আসামিদের প্রকাশ্য হুমকি ও মহড়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, দ্রুত মূল আসামিকে গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।



আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত