
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়ার নাতি বাছেদ ভূঁইয়া ও এক সমর্থকের উপর হামলার ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার(১১ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার মধ্যনগর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ,সাংগঠনিক কামাল হোসেন,শ্রমিকলীগ নেতা শাহ আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জুন নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও পরাজিত প্রার্থী সাইদুর রহমানের কর্মী -সমর্থকের মধ্যে নির্বাচনী সহিংসতায় উভয় পক্ষের ৭ জন আহত। বর্তমানে দু'পক্ষের আহতরাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, গত ৭ জুন আমি মধ্যনগর বাজার থেকে চাপাইতি হয়ে বংশীকুন্ডা যাওয়ার পরে শুনতে পারি আমার একজন সমর্থকের সাথে তার (সাইদুর রহমানের)সমর্থকের হাতাহাতি হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে সাইদুর রহমান যে হামলার ঘটনা গঠিয়েছে তা সত্যি দু:খজনক।আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচারের দাবি জানাই।
পরাজিত চেয়ারম্যান
পদপ্রার্থী সাইদুর রহমান মুঠোফোনে জানান,বিজয়ী আব্দুর রাজ্জাক ও তাঁর দলবল নিয়ে আমার বাড়ির এগিয়ে আসলে আমি মনে করেছিলাম তিনি আমার প্রতি সহমর্মিতা দেখাতে আসছেন।এই ভেবে আমি এগিয়ে গেলে, আব্দুর রাজ্জাককে পিছনে ফেলে তাঁর ভাতিজা আজিম মাহমুদ লোকজন নিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে।এসময় আমার সাথে থাকা লোকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়।তাঁদের হামলার কবল থেকে বাঁচতে আমাদের লোকেরা রাস্তায় থাকা ইটপাটকেল ছুঁড়ে মারলে এতে তাঁদের একজন আহত হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, এ ঘটনায় বিজয়ী প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ পরাজিত পদপ্রার্থী সাইদুর রহমানসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞানামা আরও আরও১৫-১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।





























