
আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ(৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)বেলা দুইটার দিকে ধর্মপাশা উপজেলার উকিলপাড়া থেকে তাকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, মধ্যনগর থানার ওসির অধিযাচনপত্র পেয়ে আজিম মাহমুদকে উপজেলা সদরের উকিলপাড়া এলাকা থেকে বেলা দুইটার দিকে আটক করা হয়ে। ওইদিন বেলা পৌনে চারটার দিকে মধ্যনগর থানা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, গত বছরের ২০ আগস্ট জেলার বিশ্বম্ভরপুর থানায় দাঙ্গাহাঙ্গামাসহ বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মধ্যনগর উপজেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সন্ধ্যায় তাঁকে বিশম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





























