
মোঃ আল মামুন,বিশেষ সংবাদদাতাঃ
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচিত হলে মঠবাড়িয়া কে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত,চাঁদামুক্ত, কিশোর গ্যাংমুক্ত একটি বৈষম্যহীন নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে জানিয়েছেন ১২৯ পিরোজপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন দুলাল।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে উক্ত আসেনর ধানের শীষের সর্বশেষ নির্বাচনী জনসভায় তার নিজস্ব নির্বাচনী ইস্তাহার পেশ করার সময় তিনি এসব কথা বলেন।
তিনি নির্বাচিত হতে পারলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মঠবাড়িয়ায় আনার প্রতিশ্রুতি দেন।এছাড়া তারেক রহমান ঘোষিত রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন,তিনি নির্বাচিত হলে গৃহহীন পরিবারকে প্রথমে বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেন, মঠবাড়িয়া উপজেলার বিগত স্বৈরাচার সরকারের অসমাপ্ত করে রেখে যাওয়ার সড়কগুলো দ্রুত সংস্কার করার অঙ্গীকার করেন,এছাড়া তিনি মঠবাড়িয়ার অবহেলিত সকল সড়ক, কালভার্টগুলো নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
তিনি তার সমাবেশে কারচুপির বিরুদ্ধে হুংকার দিয়ে বলেন,কেউ যদি কারচুপির করার চেষ্টা করে তাকে।দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জামালউদ্দিন খান মিলন,মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক(ভারপ্রাপ্ত) শামিম মিয়া মৃধা, পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি জাকির হোসেন গাজী,মঠবাড়িয়া উপজেলা কৃষকদলের সভাপতি এস এম ফেরদৌস রুম্মান,মঠবাড়িয়া শ্রমিক দলের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল আহসান কামাল মুন্সি, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি জসিমউদদীন ফরাজী,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ, যুবদল কেন্দ্রীয় সংসদ সাবেক সহ-যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল আহমেদ সহ মঠবাড়িয়া উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদসহ সকল ইউনিটের নেতা কর্মী ও মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ।





























