
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বি চাপিতলা এবং কুড়ের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ টি ড্রেজার এবং প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণসহ মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী পারভেজ নামের এক ড্রেজার মালিককে এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। একই দিনে রামচন্দ্রপুর বাজারের ফুটপাত এবং রাস্তার অবৈধ দখলদারদেরকে নিজ দায়িত্বে স্থাপনা অপসারণের জন্য নির্দেশন দেন। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























