
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃরাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। সেই জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শুক্রবার ভোরে উপজলো সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের কন্দ্রেীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























