
এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেগম জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে জুলাই- আগস্টে ছাত্র আন্দোলনের সময়ে নিহত নাঙ্গলকোটে তিন শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা করা হয়।
এবং যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে আহত হয় ও যারা কারাবরণ করে আর যে সকল মেধাবী ছাত্ররা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয় তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি, নাঙ্গলকোট উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক (সাগর) সহ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাঙ্গলকোট জামান ক্লিনিক এর এম ডি মোহাম্মদ বশিরুজ্জামান খান।





























