
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
গত ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-১০( নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত দাড়ি পাল্লা মার্কার প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা ইয়াছিন ও আমিনুল হক মাওলার উপস্থাপনায় উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মা'ছুম, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহিদী, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট শাহজাহান, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সিআইপি গোলাম কবির ভূঁইয়া, বিশিষ্ট ব্যাংকার ডঃ দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন খান, খেলাফত মজলিস কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুন নূর, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা সোলায়মান মীর, নাঙ্গলকোট পৌর সভা জামায়াতে ইসলামী আমীর হারনুর রশিদ। প্রধান অতিথি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার বক্তব্যে বলেন আমরা জয়যুক্ত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। এই আসনের এমপি প্রার্থী ইয়াছিন আরাফাত বলেন আমি নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে বন্ধুত্বের রাজনীতি কায়েম করবো এবং এমপি হিসেবে আমি যে সম্মানি পাবো সেটা ও এলাকার উন্নয়নে ব্যয় করবো।





























