
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে বইমেলা এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ওহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার জাকারিয়া জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, জুলাই -আগস্ট বিপ্লবের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন, মন্তলি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ মজুমদার, সাংবাদিক তাজুল ইসলাম, মোহাম্মদ দুলাল মিয়া, মাওলানা মোঃ ইউসুফ আলী সহ প্রমুখ।
আলোচনা শেষে মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার।
উল্লেখ্য উপজেলা প্রশাসনের আয়োজনে বইমেলায় বইয়ের স্টল থেকে মেলায় আগত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের পছন্দমত সংগ্রহ করেন। মেলায় আগত ইসলামিয়া লাইব্রের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান যে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস শুক্রবার হওয়ায় তুলনামূলক বই বিক্রয় কম হয়েছে।





























