
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে ইরফার হোসেন নামক এক মাদ্রসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের শাহ আলমের পুত্র। সে ফেনী রশিদিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। বুধবার দুপুরে স্থানীয় মাইরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে বাড়ীর পাশের ডোবায় মাছ ধরতে গেলে বিষধর সাপ ইরফানকে(১৪)কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধিন অবস্থায় রাতে সে মারা যায়। স্থানীয়রা অভিযোগ করেন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উপযুক্ত চিকিৎসা প্রয়োগ করতে ব্যার্থ হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।





























