শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

নাঙ্গলকোটের বাইয়ারা- মান্দ্রাবাজার সড়কের বেহাল দশা প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


এম এম ইউসুফ আলী 

স্টাফ রিপোর্টার 


কুমিল্লার  নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব  ইউনিয়নের বাইয়ারা বাজার থেকে জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা বাজার পর্যন্ত সড়কটির দীর্ঘদিন থেকে বেহাল  অবস্থা  হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। ফলে উপজেলার ৪ টি ইউনিয়নের প্রায় ২ লক্ষাধিক মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় নাঙ্গলকোটের দক্ষিণ অঞ্চলের ৪ টি ইউনিয়নের প্রায় ২ লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দূর্ভোগের নাম বাইয়ারা হতে মান্দ্রা সড়ক। সড়কটিতে পা বাড়ালেই  ছোট-বড় খানা-খন্দকের হাতছানি চোখে পড়ে। সড়কের এমন কোন স্থান নেই যেখানে খানা-খন্দক নেই। এলজিডির ১২ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে শত-শত ছোট-বড় খানা-খন্দকের কারণে সড়কটি দিয়ে যাতায়াতে এলাকাবাসীর দূর্ভোগের শেষ নেই। বর্তমানে  সড়কটির একেকটি ছোট-বড় খানা-খন্দকে পানি জমে পুকুরে পরিণত হয়েছে। ফলে সড়কটি যাতায়াতে একেবারেই অনুপযোগী হওয়ায় ছোট-বড় যানবাহনসহ পথচারীদের সড়কটি দিয়ে যাতায়াতে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে সড়কটি এলাকাবাসীর নিকট মরণ ফাঁদে পরিণত হয়েছে! মনে হচ্ছে, সড়কটি দেখার কেউ নেই।


সড়কটির বেহাল দশায় গত প্রায় পাঁচ - চয় বছর থেকে  সিএনজি চালিত অটোরিক্সা, মাইক্রোবাস, মালাবাহী ট্রাক-ট্রাকটর, পিকআপভ্যান, মোটরসাইকেল আরোহী ও পথচারীরা পায়ে হেঁটে দুর্ভোগের মধ্যে সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে সড়কটির উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন বাজারে যেতে বড়-বড় গর্তে পানি জমে থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।


দীর্ঘদিন থেকে সড়কটির বেহাল দশা বিরাজ করলেও সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের কোন নজর নেই বলে এলাকাবাসী অভিযোগ করেন। সড়কটি দিয়ে ছোট-বড় যানবাহনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারীদের যাতায়াতে দুর্ভোগসহ অসুস্থ রোগীবাহি এ্যম্বুলেন্স যাতায়াতে অসুস্থ রোগীরা আরো অসুস্থ হয়ে পড়েন। সড়কটি দিয়ে এক ঘন্টার যাতায়াতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগে যায়।


সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, উপজেলার দক্ষিণ পশ্চিম অঞ্চল, বাইয়ারা, বাহুড়া, আশিরপাড়া, ভবানীপুর, দুড়িয়ারা,দুয়ারিয়া, মান্দ্রা উপর দিয়ে সড়কটি প্রবাহিত রয়েছে। বাইয়ারা ও মান্দ্রা বাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে সড়কটিতে পানি জমে জলাবদ্ধাতা সৃষ্টি হয়ে বড়-বড় খানা-খন্দকের সৃষ্টি হয়। ফলে সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলজিডির সড়কের পাশে  উল্লেখিত বাজারগুলোসহ বিভিন্ন স্থানের বড়-বড় খানা-খন্দকে ইটের সলিং বসিয়ে সড়কটি কোনরকম যাতায়াতের উপযোগী করেন।


বাইয়ারা বাজারের ব্যবসায়ী সামছুল আলম  বলেন, সড়কটির বেহাল দশায় সড়কটি দিয়ে এলাকাবাসীকে চরম দূর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে মান্দ্রা বাজারের দিকে যেতে বড় ধরণের একাধিক খানা-খন্দকের কারণে সড়কটি দিয়ে এলাকাবাসীর যাতায়াত মরণ ফাঁদে পরিণত হয়েছে।


সিএনজি চালিত অটো রিক্সা ড্রাইভার জসিম উদ্দিন বলেন, সড়কটিতে অসংখ্য খানা-খন্দকের কারণে যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা গাড়িতে উঠতে চায় না। সড়কটির খানা-খন্দকে পড়ে প্রতিনিয়ত গাড়ি নষ্ট হচ্ছে। বর্তমানে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হওয়ায় সড়কটি যাতায়াতে একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে। আধা ঘন্টার পথ যাতায়াতে প্রায় এক ঘন্টার বেশী সময় লেগে যায়।


এলজিডির নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার বলেন,এ রাস্তাটি টেন্ডার হয়েছিল এবং কাজ ও শুরু হয়েছে। ঠিকাদারের অনিয়মের কারণে টেন্ডারটি বাতিল করা হবে। পরবর্তীতে টেন্ডার হলে পূনরায় আবার কাজ শুরু হবে।


আরও খবর




শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত