
নারায়ণগঞ্জ সদর উপজেলার ২০২৫ সালের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসার আফরোজা খাতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশিত তালিকায় আলীরটেক, বক্তাবলী, এনায়েতনগর, ফতুল্লা, গোগনগর, কাশীপুর, কুতুবপুর ইউনিয়নের ০১-০৯ নম্বর ওয়ার্ড এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ০১-১৮ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।
যে কোনো ব্যক্তি তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তি, বাদ দেওয়ার আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৫। আবেদন সরাসরি উপজেলা নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসে জমা দেওয়া যাবে।
প্রকাশিত তালিকা অফিস সময়ের মধ্যে উপজেলা নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত স্থানে দেখা যাবে।
আফরোজা খাতুন জানান, “তালিকায় কারও নাম না থাকলে, তথ্য ভুল থাকলে বা অপ্রাসঙ্গিক নাম অন্তর্ভুক্ত হলে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সময়মতো সঠিক ভোটার তালিকা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করছি।”





























