
দীর্ঘদিন ধরে চাষাড়া জামতলায় অবস্থান করা ওষুধ প্রশাসন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর কার্যালয় এখন নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। চলতি মাস থেকেই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন রূপায়ণ টাওয়ারের নতুন অফিস থেকে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ শাখার পুরোনো অফিস ছিল ১৩, নিউ চাষাড়া, জামতলা এলাকায়। তবে জনসেবা কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অফিসটি সম্প্রতি স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে অধিদপ্তরের নতুন ঠিকানা, রূপায়ণ টাওয়ার (৮ম তলা), ফ্ল্যাট নং–৮/সি, চাষাড়া, নারায়ণগঞ্জ।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ঠিকানায় স্থানান্তরের ফলে সেবা গ্রহণকারীরা এখন আরও সুবিধাজনক পরিবেশে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে ওষুধ প্রশাসন অধিদপ্তর দীর্ঘদিন ধরে জেলার ফার্মেসি, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের নিয়ন্ত্রণ ও তদারকি কার্যক্রম পরিচালনা করে আসছে।





























