
মোঃ জমশেদ আলী বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় ঐক্যের প্রার্থী আবুল কালাম আজাদকে হারিয়ে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়। রাতে সাড়ে ১০টার দিকে এই আসনের মোট ১২৫টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষ হয়।বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। এ ছাড়া স্বতস্ত্র প্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৭৮ ভোট।নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন ভোটের এই ফল নিশ্চিত করেছেন।





























