
রাকিবুল, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ী তেতুলতলা রেলঘুন্টি নামক স্থানে ঢাকা চিলাহাটি ঢাকা চলাচল গাড়ি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যৃ হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ২৫ জুন) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪৫) ও এই এলাকার সেল্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮) । তারা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়- নিহতরা বাড়ী থেকে মোটরসাইকেলে করে কাজের উদ্যোশে শহরের যাওয়ার পথে ওই স্থানে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ জন নিহত হয় । তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের চাকায় আটকা পড়লে ট্রেনটি কয়েক কিলোমিটার দুরে এসে নীলফামারী রেল স্টেশনের অদুরে নীলফামারী মৎস্য উৎপাদন খামারের সামনে এসে থেমে যায়। পরে ট্রেনের দায়িত্বরতরা মোটর সাইকেলটি সরিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।





























