
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে নব-নির্বাচিত 'সংসদ সদস্য' বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে নন্দীগ্রাম উপজেলা বাসীর পক্ষ থেকে সংবর্ধন দেয়া হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি।উক্ত সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হতে শুরু করেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্থরের জনগন। এসময় স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে উঠে সংবর্ধনাস্থল।নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দূর্নীতি-চাঁদাবাজী সহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা করে বলেন, কেউ অসৎ কর্মকান্ড করার চিন্তাও করবেন না। কেউ যেন বলতে না পারে স্বৈরাচার আওয়ামীলীগ যে পথে ছিল বিএনপিও সেই পথে গেছে, আমরা ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করতে চাই। এসময় তিনি তার ভবিষ্যৎ কর্ম পরিকল্লপনা তুলে ধরেন।বক্তব্য শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে ফুলের সংবর্ধনা ও ফুলের মালা দিয়ে বরন করে নেন নন্দীগ্রাম উপজেলা বিএনপি, সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, প্রজন্ম দল, মহিলা দল, ছাত্রদল সহ সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।এসময় উপস্থিত ছিলেন, সাবেক ও বর্তমান নেতা কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।





























