শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

পঞ্চগড়ে জামায়াতের 'বিতর্কিত সেক্রেটারি': হামলা, আত্মসাৎ ও কবরস্থান জবরদখলের নেপথ্য কাহিনী

প্রকাশিত:রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেরদিন রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোদা পৌরসভার সাতখামার এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত চেম্বারে হামলা চালানোর অভিযোগ উঠেছে পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিনের বিরুদ্ধে। এসময় চেম্বার ভাঙচুরের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবিও ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাতে বোদা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান আলম সিরাজের বোদা বাজারের সাতখামারস্থ ব্যক্তিগত চেম্বারে ওয়ার্ড বিএনপির সহকারী সেক্রেটারি শফি ও সহকারী সেক্রেটারি শাহদত আলমসহ চারজন অবস্থান করছিলেন। এসময় পৌর জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন সেখানে গিয়ে চেম্বারে হামলা ও ভাঙচুর চালান। হামলার সময় তারেক রহমানের ছবি ভাঙচুর করা হলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে তিনি পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পরদিন শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একটি শালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সাতখামারে আয়োজিত এ বৈঠকে বিএনপি, জামায়াত ও এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা উপজেলা জামায়াতের নায়েবে আমির তরিকুল ইসলাম, জেলা শুরা সদস্য হাচিনুর রহমান, সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজ এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহদত আলম মাষ্টার। সবার সম্মতিক্রমে হামলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চান জামায়াত নেতা হেলাল উদ্দিন।বিতর্কিত কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: শুধু এই ঘটনাই নয়, হেলাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নে জামায়াত-বিএনপির সংঘর্ষের জেরে রাত দেড়টার দিকে সাতখামার এলাকায় বিএনপির দুই ভ্যানচালক সমর্থক হারুন ও আশরাফুলের ওপর হামলা ও মারধর এবং তাদের ভ্যান ভাঙচুরের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনেও তিনি বিবাদমান। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক চাচা জানান, নিজের মা বেঁচে থাকা অবস্থায় পারিবারিক কলহে তিনি তার মাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়াও, পৌর জামায়াতের সেক্রেটারির পদ ব্যবহার করে সাতখামার এলাকার ঐতিহাসিক ঝলঝলি কবরস্থানের পাঁচ শতক জমি অবৈধভাবে কালিয়াগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া, ৫ আগস্টের পর সরকারি রাস্তার জমি দখল করে ব্যক্তিগত চেম্বার নির্মাণ এবং সংগঠনের ইয়ানতের টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে স্থানীয় ও সাংগঠনিক সূত্রে উঠে এসেছে।পেশায় সিএনজি চালক হেলাল উদ্দিন গত ৫ আগস্ট সরকার পতনের পর আর্থিক অবস্থার অস্বাভাবিক পরিবর্তন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পৌর এলাকায় সংগঠনের সেক্রেটারি হিসেবে তার একটি বিতর্কিত কর্মকাণ্ড পুরো উপজেলার সব ইউনিয়নে ছড়িয়ে পড়ে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তার এমন কর্মকাণ্ডে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, তার কারণেই গত ১২ ফেব্রুয়ারি পঞ্চগড়-২ আসনের বোদা উপজেলায় জামায়াতের ভরাডুবি হয়েছে।উপজেলা জামায়াতের গোপন সূত্র জানিয়েছে, হেলাল উদ্দিনের আগের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মাসখানেক আগেই তাকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করার নোটিশ দিয়েছিল বোদা উপজেলা জামায়াত। তবে সেই নোটিশ উপেক্ষা করেই তিনি বর্তমান ঘটনা ঘটিয়েছেন, যা সংগঠনের মর্যাদার জন্য আরও ক্ষতিকর বলে মনে করছেন দায়িত্বশীল মহল।সাংগঠনিক ব্যবস্থার আশ্বাস: হেলাল উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে বোদা উপজেলা জামায়াতের নায়েবে আমির তরিকুল ইসলাম ও জেলা শুরা সদস্য হাচিনুর রহমান বলেন, "তার বিতর্কিত সব ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত নই। শুক্রবারের হামলার ঘটনায় স্থানীয় শালিশে সে ক্ষমা চেয়েছে। জামায়াত তাকে হামলা চালানোর অনুমতি দেয়নি। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার আমরা কাউকে দেইনি। আমরা তার বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়ে খুব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রেস কনফারেন্স করে বিষয়টি স্পষ্ট করা হবে।"উল্লেখ্য, সম্প্রতি পঞ্চগড়-২ আসনে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে জামায়াতের পরাজয়ের পরও বিএনপির দুইবারের সাবেক কাউন্সিলরের চেম্বারে হামলার ঘটনা সহ জামায়াত নেতা হেলালের বিতর্কিত কর্মকান্ড ভালোভাবে দেখছে না জনগন।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত