
পঞ্চগড় প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সারাদেশের মত একুশে ফেব্রুয়ারির শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পঞ্চগড় শেরে বাংলা পার্ক এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এর পরজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি'র নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বীর শহীদদের স্বরণে দোয়া ও মুনাজাত করা হয়।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (২১ফেব্রুয়ারী) দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।





























