
মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ডে এলাকায় ঘুরে ঘুরে বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রি করছেন রানা নামের এক যুবক।
শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্ব্বর। রাত পোহালেই মহান বিজয় দিবস।১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাঙলার আকাশে উড়বে লাল-সবুজের পতাকা। সেই চাহিদা মেটাতে বিভিন্ন সাইজের পতাকা নিয়ে নজিপুর পৌর শহরের পথে পথে ঘুরছে লাল-সবুজের ফেরিওয়ালা রানা ।
আজ রবিবার সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ডের গোল চত্বর এলাকায় দেখা মেলে ফরিদপুর থেকে আগত রানা'র সাথে । পীঠে ঝুলানো ব্যাগ, হাতে ছোটবড় পতাকা একটি বাঁশের সঙ্গে ছোট-বড় লাল-সবুজের পতাকা বেঁধে বিক্রি করছিল সে।
রানা বলেন, বছরের অন্য সময় সাংসারিক অন্য কাজ করেন তার দাদার সাথে এবারই এ এলাকায় এসেছে । ডিসেম্বর মাস এলেই ঢাকা থেকে বিভিন্ন মাপের পতাকা কিনে এনে বিক্রি করেন। ১০ টাকা থেকে শুরু হয়ে মাপ অনুযায়ী ৩০, ৫০, ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করেন।
পতাকার সাথে ১৬ ডিসেম্বর ও বাংলাদেশের মানচিত্র ও শহীদ মিনারের ছবি আঁকা মাথার ও হাতের ব্যান্ড। ছোট বড় সব বয়সের মানুষ কিনছে সেগুলো।





























