
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নায়নের লক্ষে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস, ভিটামিন, দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে ৩৩৫ জন সুফলভোগীদের মাঝে প্রত্যেককে ২০ টি করে হাঁসসহ বিভিন্ন উপকরণ বিতরণ পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) ইব্রাহিম হোসেন মুন্সি, আদিবাসী নেতা শ্রী সুবত উরাও প্রমূখ।



































