
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পৃথক দুটি অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ মোট ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (২২ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াই টায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে জেলার পত্নীতলা উপজেলার মামুদপুর বাজার এলাকা থেকে প্রাইভেটকারের ব্যাক ডালা থেকে ৬৯ কেজি এবং নজিপুর থেকে কার্টুনে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং নগদ ৮৭ হাজার ৯১০ টাকা জব্দ করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাতাব্বর হোসেন (৪৮), অপুদেব (২৯), রিপন পাল (৩৬), আনন্দ পাল (২১), শ্রী নিতাই চৌধুরী (৪২) এবং শরিফুল ইসলাম (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং হবিগঞ্জ সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের ব্যাক ডালায় এবং কার্টুনের ভিতর করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।
র্যাব জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।





























