
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ -২ আসনের সংসদ সদস্য এনামুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ , উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ড, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুরশিদুল আলম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন প্রমূখ।
আলোচনা শেষে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে দিবসের প্রথম প্রহর রাত ১২.০১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা শাখা এবং সহযোগী ও অঙ্গ সংগঠন, স্কাউট , আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি, দলিল লেখক সমিতি, দি হাঙ্গার প্রজেক্ট সহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে ১ মিনিট নিরবতা পালন করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।





























