
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল্লাহকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার সবদর আলী মোল্লার ছেলে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র শফিকুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আব্দুল্লাহকে হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি এনায়েত হোসেন





























