শিরোনাম
রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা গঙ্গাচড়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উদযাপন মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র - পূজা উদযাপন ফ্রন্ট জনগণ ও সেবাদাতাদের দূরত্ব ঘোচাতে রাজশাহীতে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ সংলাপ আখাউড়ার মোগড়া হাইস্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস,হঠাৎ খসে পড়ল পলেস্তারা নওগাঁ জেলার পোরশা উপজেলায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ পানি নিশ্চিতকরণে গঙ্গাচড়ায় টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের শুভ উদ্বোধন আমতলীতে তরমুজ নিয়ে বিপাকে চাষিরা শিবচরবাসীর আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে এ এইচ কে ফিলিং স্টেশন পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বুধবার ০১ এপ্রিল ২০২৬
বুধবার ০১ এপ্রিল ২০২৬

রামেক হাসপাতাল : অনিয়মই যেখানে অলিখিত নিয়ম!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে টেন্ডার বাণিজ্য, আউটসোর্সিং, নিয়োগ ও বিভিন্ন সেবা খাতে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, এস.এম রাশিদুল সালেকিন (সুমন), পিএ-র নেতৃত্বে একটি চক্র এখনও সক্রিয় রয়েছে এবং ওয়ার্ড মাস্টারসহ ৮-১০ জন ব্যক্তি এতে জড়িত।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০০৪ সাল থেকে এই সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্য চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং অভিযুক্ত সুমনকে অন্যত্র বদলিও করা হয়নি।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর রাজশাহী নগরীর রাজপাড়া এলাকার শরীফা বেগমের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৩ লাখ ২০ হাজার টাকা নেন রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও মো. শহিদুল। তাকে ২৩ নম্বর ওয়ার্ডের কন্ট্রোল রুমে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে তাকে পরিচয়পত্র ও পোশাক দেওয়া হলেও নিয়মিত বেতন দেওয়া হয়নি—কখনও ২,৫০০, কখনও ৪,৫০০ টাকা দেওয়া হতো বলে অভিযোগ।

করোনাকালে অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার পর পুনরায় কাজে যোগ দিলে চাকরি স্থায়ী করার কথা বললে অভিযুক্তরা অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে রাজি না হওয়ায় তার কাছ থেকে জোরপূর্বক পরিচয়পত্র ও পোশাক কেড়ে নেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।

এ ঘটনায় রামেক পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে ভুক্তভোগী নারী (আমলী আদালত রাজপাড়া) মামলা করেন (মামলা নং- ৪৩৭, তারিখ: ০১/১২/২০২৪)। তবে এখনো তিনি টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন।

এছাড়া, ওয়ার্ড মাস্টার মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে হাসপাতালের কোয়ার্টারে বিনা অনুমতিতে অতিরিক্ত ইউনিট ব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের ১ জুন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব তার কাছে কারণ দর্শানোর নোটিশ দেন (স্মারক নং: রামেক হা/প্রশা/২০২৪/২৬৬০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপপরিচালক ডা. হাছানুল হাবিব ও রামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব-এর ছত্র ছায়ায় থেকে পি-এ এস.এম রাশিদুল সালেকিন সুমন বিগত আওয়ামী ফ্যাসিস্ট এজেন্ডা বাস্তবায়ন-সহ রামেকে দাপটের সাথে আজ আবদি রাজত্ব চালিয়ে যাচ্ছেন। এই সিন্ডিরকেট বিরুদ্ধে আরও অভিযোগ সদ্য যোগদানকৃত রামেক পরিচালককে সহযোগীতা না করা, নিজেদের মতো করে হাসপাতাল পরিচালনা করায় হাসপাতালের ভুন্ডুল অবস্থা বিরাজ করছে। সম্প্রতী ৩৩জন শিশুর মৃত্যু পুরো দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। তারপরও এই সিন্ডিকেট হাসপাতালের সুনাম রক্ষায় কোন প্রকার কাজ করছেন এমন কোন উদাহরণ তৈরী করছেন না বলেও অভিযোগ। ফ্যাসিস্ট আমলের এই সিন্ডিকেট বর্তমান সরকারের ভাবমূর্তী নষ্ট করতে এবং চিকিৎসা খাতকে প্রশ্নবিদ্ধ করতে সক্রিয় ভুমিকায় রয়েছে বলেও একাধিক সূত্রে জানা গেছে।

সার্বিক বিষয়ে ভুক্তভোগীরা সাবেক স্বাস্থ্য উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য ডিজি ও রামেকের সাবেক পরিচালক বরাবর অভিযোগ দেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

রামেক হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে এর আগেও একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে চাকরির নামে প্রতারণা, ঘুষ গ্রহণ, মানববন্ধন এবং কর্মচারীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠে আসে।

অভিযোগ রয়েছে, এতসব অভিযোগের পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেবল সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ভুক্তভোগীদের মধ্যে হতাশা তৈরি করেছে।

এ বিষয়ে রামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব বলেন, হাসপাতালের সার্বিক বিষয় তদারকি করেন পরিচালক। বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

উপপরিচালক ডা. হাছানুল হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্ত পি-এ এস.এম রাশিদুল সালেকিন সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এই সিন্ডিকেটের কারণে হাসপাতালের সেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ রোগী ও চাকরি প্রত্যাশীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

এ ব্যপারে রাজশাহী মেডিকেল (কলেজ) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এর মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আরও খবর




রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উদযাপন

মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র - পূজা উদযাপন ফ্রন্ট

সীতাকুণ্ডে ত্রিপুরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ফলোআপ করলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফুলপুরে কিশোরী ধর্ষণ, লজ্জা ও অপমানে বিষপানে আত্মহত্যা

গোয়াইনঘাটে আলীরগাঁও কলেজ পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী

মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

পঞ্চগড়ে খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী ৭ দিনের কারাদণ্ড

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সাতক্ষীরার মুদি দোকানে ২৫০ টাকা দরে পেট্রোল বিক্রি, ১,০৭,২৯০ টাকা সরকারী কোষাগারে জমা

জনগণ ও সেবাদাতাদের দূরত্ব ঘোচাতে রাজশাহীতে ‘ভয়েসেস ফর চেঞ্জ’ সংলাপ

আড়াইহাজার থানা থেকে আসামি পালানোর অভিযোগ, তদন্তে পুলিশ

আখাউড়ার মোগড়া হাইস্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস,হঠাৎ খসে পড়ল পলেস্তারা

নওগাঁ জেলার পোরশা উপজেলায় সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নিরাপদ পানি নিশ্চিতকরণে গঙ্গাচড়ায় টিউবওয়েলের গোড়া পাকাকরণ কাজের শুভ উদ্বোধন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস উদযাপন

মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র - পূজা উদযাপন ফ্রন্ট

সীতাকুণ্ডে ত্রিপুরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ফলোআপ করলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফুলপুরে কিশোরী ধর্ষণ, লজ্জা ও অপমানে বিষপানে আত্মহত্যা

গোয়াইনঘাটে আলীরগাঁও কলেজ পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী

মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

পঞ্চগড়ে খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ী ৭ দিনের কারাদণ্ড

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সাতক্ষীরার মুদি দোকানে ২৫০ টাকা দরে পেট্রোল বিক্রি, ১,০৭,২৯০ টাকা সরকারী কোষাগারে জমা