
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||রামপালে আহত ছাত্রদল নেতা সাগর মুন্সীকে দেখতে গেছেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার বড়দূর্গাপুর গ্রামে গিয়ে আহত সাগরের খোঁজখবর নেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও বার-এট-ল’ শিক্ষার্থী মো. রবিউল ইসলাম (রবি)।এসময় তিনি আহত সাগরের পাশে কিছু সময় অতিবাহিত করেন, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তিনি হুড়কা ইউনিয়নের জিরোপয়েন্ট, দূর্গাপুর, রাজনগর, কালেখারবেড় ও গৌরম্ভা এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন।এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।





























