শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

রামপালে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মা মেয়ে আহত

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালের কাশিপুর গ্রামে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গৃহবধূ রাশিদা বেগম (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত হলেন কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার (২২)। এ ঘটনায় বুধবার (২৯ মে) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূর স্বামী মো. খলিলুর রহমান। অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের খলিলুর রহমানের কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার রাস্তা দিয়ে চলার সময় একই গ্রাামের মোল্লা শওকতের ছেলে মোল্লা খোকন, মোল্লা হোসাইন প্রায়ই সময় উত্যাক্ত করতে থাকে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ খোকন, হোসাইন, সুইটি বেগম ও জোসনা বেগম মঙ্গলবার (২৮ মে) সকাল অনুমান ৯ টার সময় দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে খলিলুর রহমানের বাড়ীতে প্রবেশ করে। তারা বাধাঁ দিলে কন্যা কেয়াকে চুলের মুঠি ধরে মারপিট শুরু করে। ওই সময় তার গায়ের ওড়না খুলে ফেলে শ্লীলতাহানী করে। এ সময় বাধাঁ দিলে তার স্ত্রী রাশিদাকে লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। এরপর সকল আসামীরা এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাঠির আঘাতে তাদের জখম করে ফেলে রেখে চলে যায়। ওই সময় এ ঘটনায় কোন অভিযোগ বা মামলার করলে দেখে নেওয়ার হুমকি দেয়। এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোকন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের লিখিত কপি পেয়েছি। তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত