
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে চিন্ময় সরকার (২৮) নামের এক প্রকৌশলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের ডাঃ চন্দন কুমার সরকারের ছেলে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ির শোবার ঘরে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রতিবেশী ও পুলিশ জানায় প্রেম ঘটিত কারণে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। খবর পেয়ে রায়গঞ্জ থানার এসআই অনুপ কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সততা স্বীকার করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় শোকে বাবা মা পাগল প্রায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে।



































