
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আমীর মো. আলী মর্তুজার সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন। দারসুল কুরআন পেশ করেন, জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. খোরশেদ আলম, উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, তারবিয়াত সম্পাদক নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য সুমন আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর কর্মীদের মানোন্নয়নের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে পবিত্র কোরআনকে সম্পূর্ণভাবে পালন করতে হবে। শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা অংশ গ্রহণ করেন।



































