
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার ( ২১শে ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় পৌর বাসস্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির আলী মর্তুজার সভাপতিত্বে ও সেক্রেটারি এস.এম মুনসুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ পৌর আমির হোসেন আলী, উপজেলা সাবেক চেয়ারম্যান এবি.এম আব্দুস সাত্তার, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা সাবেক সেক্রেটারি খোরশেদ আলম।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য যথাক্রমে গোলাম আজম, নজরুল ইসলাম ও জাকারিয়া হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি
এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খান সজল, জামায়েত নেতা তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভাষার জন্য জীবন দিয়েছে, পৃথীবিতে এমন জাতি খুঁজে পাওয়া বিরল। একমাত্র বাঙালী জাতি মায়ের ভাষা রক্ষা করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ৫২'র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার বীজ বপণ করা হয়েছিল।
ভাষা আন্দোলন পরবর্তী যুক্তফ্রন্ট, ৬'দফা, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রামে ব্যাপকভাবে অবদান রাখে এ দেশের ছাত্রজনতা।
২৪'র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রফিক, বরকত, সালামরা আবার যেন রাজপথে নেমে এসেছিল আবু সাঈদ, অসিম আর মুগ্ধের বেশে।
৫২'র ভাষা আন্দোলন একদিকে যেমন গৌরব ও সম্মানের, অপরদিকে বেদনার। যাদের আত্মা-ত্যাগের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি মহান প্রভু যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন (আমিন)।





























