
মো:সোহানুর রহমান
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের হাজির হাট থানার বিশেষ অভিযানে পূর্ব এজাহার ভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, মোঃ আলম বাদশা গ্রেফতার হয়েছে। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ০২ নং ওয়ার্ডের পূর্ব গোয়ালু এলাকার বাসিন্দা ও আমিনুর এর ছেলে।
অদ্য ১৫ ডিসেম্বর ২০২৪ ইং, শুক্রবার, দুপুর ১২:৩০ মিনিটে হাজির হাট থানার ওসি, মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ এর দিক নির্দেশনায়, এস,আই আরাফাত ও তার সঙ্গী ও ফোর্স সহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি, মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, “বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”





























