
মোঃ ইমরুল হাসান উদয়, স্টাফ রিপোর্টার
গরীব, অসহায় ও এতিম শীতার্ত মানুষের শীতকষ্ট লাঘবে রূপালী ব্যাংক পিএলসি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকটির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ আবু সাইদ আল ইমরান, সহকারী মহাব্যবস্থাপক খন্দকার রাহাত মাহমুদ, সহকারী মহাব্যবস্থাপক আল আমিন, ত্বরনীরহাট কলেজের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আলী এবং গোলাবাড়ী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ বজলুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাবাড়ী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ বজলুর রহমান। তিনি বলেন, শীত মৌসুমে গরীব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রূপালী ব্যাংক পিএলসি সবসময় মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।





























