
মামুন শেখ রুপসাঃ
বছরের শুরুতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজনে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। খুলনা রুপসার কাজদিয়া শাখার আয়োজনে ০১/০১/২০২৫ তারিখ বিকাল ৪ টার সময় প্রায় ৭০ থেকে ৮০ টি অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এসময় এলাকা ব্যবস্থাপক আসাদুজ্জামান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন প্রচন্ড হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতায় অসহায় ছিন্নমূল মানুষ চরম কষ্টে জীবন যাপন করছে, যার যার জায়গা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, শাখা ব্যবস্থাপক রাজিব হোসাইন,উপঃ শাখা ব্যবস্থাপক আলামিন সহ অনেকে।





























