
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের দপ্তর সম্পাদক ও চোপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরিফ আজাদ পলাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (মধ্যরাত) আনুমানিক ১টার সময় উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া এলাকায় তার বোনের বাড়ি থেকে তাকে আ'টক করা হয়।
উল্লেখ যে, ৫আগস্ট পরবর্তী পরিস্থিতিতে উপজেলায় আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে হাতে গোনা যে কয়জনকে সরব থাকতে দেখা গেছে তাদের অন্যতম ছিলেন পলাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রে'ফতারকৃত মোল্লা আরিফ আজাদ শাজাহানপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি আলোচিত যুবদল নেতা ফোরকান হত্যা মা'মলার এজহারভুক্ত আসামি।





























