
আলমগীর হোসেন খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজ ছাত্রদল।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কলেজ সম্মুখ সড়কে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, “শাহরিয়ার সাম্যের হত্যাকাণ্ড শুধু ছাত্রদলের নয়, বরং গোটা ছাত্রসমাজের নিরাপত্তার ওপর আঘাত। আমরা নিরাপদ শিক্ষাঙ্গন চাই।”কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























