শিরোনাম
কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ
শুক্রবার ২০ মার্চ ২০২৬
শুক্রবার ২০ মার্চ ২০২৬

সাতক্ষীরায় ভূমি অফিসের জারিকারক সাইদুরের বিরুদ্ধে ফাইল আটকে হয়রানীর অভিযোগ

প্রকাশিত:রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি :


সাতক্ষীরা সদর ভূমি অফিসের জারিকারক সাইদুর রহমানের বিরুদ্ধে সাধারণ মানুষের ফাইল আটকে ঘুষ গ্রহণ ও নানা হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।  তিনি নিয়ম অনুযায়ী মাঠে গিয়ে সংশ্লিষ্টদের হাতে নোটিশ পৌঁছে না দিয়ে অফিসে বসেই নামজারি কার্যক্রম সম্পন্ন করেন। বিনিময়ে নেন টাকা। এতে শুধু অফিসিয়াল অনিয়মই হচ্ছে না, বরং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বদনাম হচ্ছে ভূমি অফিসের। 


কয়েকজন ভুক্তভোগী জানান, নামজারী বা নামপত্তনের জন্য ফাইল প্রতি ৬ হাজার থেকে ৭ টাকা চুক্তির মিল হলেই খুব সহজেই নামজারী হয়ে যাচ্ছে। তাছাড়া, নামজারী করার জন্য নোটিশ হাতে না পাওয়ায় অনেকেই আইনগত প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে পারছেন না। ফলে অজান্তেই অনেক ভূমি বিরোধ ও জটিলতা তৈরি হচ্ছে। নোটিশ দেওয়ার জন্য মাঠে যাওয়ার কথা থাকলেও সাইদুর রহমান অফিসে বসেই ঘুষের মাধ্যমে কাজ করেন। যারা ঘুষ দিতে রাজি হন না, তাদেরকে দিনের পর  দিন অফিসের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়। তবুও হয়না কাজ। 


নাম প্রকাশ না করার শর্তে একজন জানান- তিনি দালালের সহায়তা ছাড়া ৬ সেপ্টেম্বর নামজারির জন্য আবেদন করেছিলেন। ১৪ সেপ্টেম্বর নোটিশ জারির এসএমএস পেলেও হাতে নোটিশ পাননি। পরে ২১ সেপ্টেম্বর শুনানির দিনে অফিসে গেলে সার্ভেয়ার নোটিশ দেখাতে বলেন। তখন জারিকারক সাইদুর রহমানের কাছে গেলে তিনি বিরূপ প্রতিক্রিয়া দেখান এবং প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? আগে থেকে খোঁজ নিতে হতো। পরে তাকে হাতে নোটিশ দিয়ে অন্যান্য ওয়ারিশদের স্বাক্ষর সংগ্রহ করতে বলেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী এ কাজ সরজমিনে গিয়ে জারিকারকেরই সম্পন্ন করার কথা।


ভুক্তভোগীরা জানান, সরকার অনলাইনে নামজারির ব্যবস্থা চালু করেছে যাতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমে। সরকারি নিয়ম অনুযায়ী নামজারির জন্য সর্বোচ্চ ফি ১১৭০ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে দালাল ও ঘুষের কারণে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশাসনের ওপর আস্থা হারাচ্ছে। 


এ বিষয়ে সাংবাদিকরা যখন অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের বক্তব্য জানতে চান, তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, আপনার কাজ কী? আমি অফিসে কাজ করি না, ফিল্ডে থাকি। আপনার সাথে আমি কেন বলব? আপনি আমার অফিসে স্যারের সাথে কথা বলেন। এসময় তিনি প্রতিবেদকের সঙ্গে অশোভন আচরণও করেন।


এ বিষয়ে কথা হলে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, এ ধরনের অভিযোগ আমার জানা নেই। তবে কোনো কর্মচারী যদি নিয়ম বহির্ভূতভাবে কাজ করে থাকে বা জনগণের কাছ থেকে ঘুষ গ্রহণ করে থাকে, তবে তা গুরুতর অপরাধ। ভূমি অফিস জনগণের সেবা প্রদানের জায়গা, হয়রানির নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে, প্রমাণ পাওয়া গেলে জারিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি উক্ত ভুক্ত ভোগীকে আমার সাথে দেখা করতে বলেন। 


অনুসন্ধানে জানা যায়- জমির নামপত্তন বা নামজারী করার জন্য ৫-৭ হাজার টাকা দিলেই ফাইলে সমস্যা থাকেনা। অফিসে বসেই সকল কাজ সম্পন্ন করে দেন সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা। তাছাড়া ভূমি অফিসে দালাল চক্রের কথা কারো অজানা নয়। পদস্থ অন্যান্য কর্মচারীদের যোগসাজশে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা ভূমি অফিসে কর্মরত অধিকাংশের কাজ। সাধারণ মানুষ যেন দালাল বা ঘুষ ছাড়া সরকারি সেবা নিতে পারেন, সেজন্য ভূমি অফিসে নিয়মিত নজরদারি ও দুর্নীতিবিরোধী অভিযান চালানো এখন সময়ের দাবি।





আরও খবর




কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ


এই সম্পর্কিত আরও খবর

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম