
চট্টগ্রাম সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩ জন জেলে , ১২০ কেজি সামুদ্রিক মাছ সহ চড়ঘেরা জাল জব্দ করা হয়েছে। ১৫ই এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোষ্ট-গার্ড(ভাটিয়ারী) ও কুমিরা পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে সন্ধীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ৩ জন তপন দাশ(৩৭) মনি দাশ(২৩) .শিপন দাশ(২০), ১২০ কেজি সামুদ্রিক মাছ ও ১৫ হাজার চড়ঘেরা জাল জব্দ করা হয়েছে। নৌপুলিশ আটক-কৃত জেলেদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী জানান জব্দকৃত মাছ এতিম খানায় ও দুস্ত মানুষের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এতে অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন - উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, কুমিরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ওয়ালী উদ্দিন আকবর, বাংলাদেশ কোষ্ট-গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ভাটিয়ারী মনিরুল ইসলাম।



































