
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
বিধবা ও অসহায় নারীদের সেলাইমেশিন বিতরণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সেনবাগে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন করেছে নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। শনিবার (২২ মার্চ) সেনবাগ পৌর শহরের ভোজন বিলাস রেস্টুরেন্টে সংস্থার পরিচালক সহিদ উল্যাহ মিন্টুর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক এন এইচ সুমনের সঞ্চালনায় উক্ত সেলাইমেশিন বিতরণ ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান,সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: ফারুক, সেনবাগ থানার এস আই আবদুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংবদিক সাখাওয়াত উল্যাহ, মো: ফখর উদ্দিন, জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, খোরশেদ আলম, জাহাঙ্গীর পাটোয়ারী, কাজী ফখরুল ইসলাম, মনোয়ার হোসেন, আবু নাছের, মো: হারুন, হাবিবুর রহমান হারুন, গিয়াস উদ্দিন স্বপন, রফিকুল ইসলাম সুমন, বশির আহমেদ, আমির হোসেন লিটন, জিয়া উদ্দিন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আবদুল মান্নান বাবলু, পরিচালক মোজাম্মেল হক, পরিচালক রফিকুল ইসলাম রবি,ওমর ফারুক।
ইফতারের পূর্বে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, জার্মান প্রবাসী ব্যবসায়ী ও সমাজ সেবক, ইফতার মাহফিলের পৃষ্ঠপোষক নেছার উদ্দিন ভূঁইয়া, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক,ইফতার মাহফিলের অপর পৃষ্ঠপোষক, সৌদি প্রবাসী ব্যবসায়ী মো: মহিউদ্দিন মহিন সহ সেলাইমেশিন দাতা প্রবাসী ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সাথে জড়িত সকলের জন্য দোয়া পরিচালনা করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মাওলানা মুফতি শোয়াইব হোসেন।





























