
মো: ফখর উদ্দিন,নোয়াখালী
বর্ণাঢ্য আয়োজনে সেনবাগের ছাতারপাইয়া বাজার সংলগ্ন কাশিপুর রোডে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হলো নিউ ইসলামিয়া হাসপাতালের।স্বল্প খরচ,আধুনিক ও উন্নত চিকিৎসার প্রত্যয় এবং মানবসেবার মহান ব্রত নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো হাসপাতালটি।কাশিপুর রোডে অবস্থিত মেজবান কমিউনিটি সেন্টারে বেলা ১২টায় উদ্বোধনী সভার আয়োজন করা হয়।হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডা. মো: সাদ্দাম হোসেন ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল ছাত্তার বি.এসসি,এম.এড।হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদ সজিব এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন বাবর,উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর সভাপতি ও দৈনিক মানবজমিন সেনবাগ প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার,ডা: ওয়াহিদা সুলতানা,হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইসরাত জাহান,ছিলোনিয়া বাজারের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী,নিজামুল হক চৌধুরী,ডা: মিজানুর রহমানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় পর্বে ফিতা কেটে হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মো: মোরশেদ আলম,৫নং অর্জনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মো: আব্দুল মান্নান, মো: শাহজালাল সুমন,ওমর ফরহাদ,ডা: শাহজালাল রাফিসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
"ব্যবসা নয়,স্বাস্থ্য সেবাই প্রধান লক্ষ" মানবসেবায় অঙ্গীকারাবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু হওয়া হাসপাতালটিতে রোগীরা পাবেন স্বল্প খরচে আধুনিক এবং উন্নত মানের প্রযুক্তিগত সঠিক স্বাস্থ্য সেবা।হাসপাতালটিতে রয়েছে ২৪ ঘন্টা জরুরী বিভাগ, ২৪ ঘন্টা ফার্মেসী,২৪ ঘন্টা গাইনী বিভাগ,নরমাল ডেলিভারির সু-ব্যবস্থা,আল্ট্রা,ইসিজি,এক্স-রে,ফুজি সিআর,পরিচ্ছন্ন প্যাথলজি বিভাগ।
হাসপাতালের শুভ উদ্বোধন এবং বিজয়ের মাস উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের পরিক্ষা নিরীক্ষার উপর ৩০% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ।





























