
ফজলুল করিম শেরপুর প্রতিনিধি :
শেরপুর ২ আসনে (নালিতাবাড়ী ও নকলা) এর আসন্ন সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করে ব্যাপক শোডাউন করেছে।
আজ ২১ জুন শনিবার দুপুরে নালিতাবাড়ী আড়াইআনি বাজারস্থ দলের প্রধান কার্যালয় থেকে মোটর সাইকেল বহর নিয়ে বিশাল এক র্যালী নালিতাবাড়ী হয়ে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নকলা পৌর শহরে এসে মোটরসাইকেল নিয়ে র্যালীটি সমাপ্ত হয়।
এসময় র্যালীটির নেতৃত্ব প্রদান করেন নালিতাবাড়ী নকলা ২ আসনের দলের মনোনীত প্রার্থী, ইসলামি আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজ আহমদ,সাংগঠনিক সম্পাদক ডাঃ আনছারুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন ।
পরবর্তীতে শোডাউনে নকলা ও শেরপুর জেলা নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা যোগদান করেন।





























