
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ লালবালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হযরত আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ উত্তোলন নিষিদ্ধ লাল বালুবহনের দায়ে রানিশিমুল গ্রামের বালু ব্যবসায়ী হযরত আলী (৩০) কে এ অর্থ দন্ড প্রদান করেন। এসময় কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, আমাদের শ্রীবরদীতে বালি উত্তোলন কঠোর ভাবে নিষিদ্ধ। বালুগুলো নদী থেকে তোলে আনা হয়েছে। পাচারকারী ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার আর ভবিষ্যতে এধরণের অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি দেন। জব্দকৃত বালু কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুনের জিম্মায় সরকারি কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।





























