শিরোনাম
পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

শেরপুরের মিষ্টি আলু বিক্রি হবে জাপানে

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৫ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শেরপুরের চরাঞ্চলের মাটি সবজি চাষের জন্য বেশ উপযোগী। গেল মৌসুম হতে অন্যান্য সবজির চেয়ে মিষ্টি আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। জাপানের একটি কোম্পানি সরাসরি কৃষকদের ক্ষেত থেকে মিষ্টি আলু কিনে নিচ্ছে। এমনকি জাপানিজ কোম্পানিটি বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। তাই চরাঞ্চলে মিষ্টি আলু চাষ এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। একসময় এই আলু ছিল সাধারণত স্থানীয় মানুষের খাদ্য। কিন্তু এটি রফতানি করে বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়িয়েছে।


জেলা কৃষি বিভাগ জানায়, শেরপুরে ব্যাপকভাবে মিষ্টি আলু চাষ হচ্ছে। এখন এই আলু স্থানীয় চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে। এতে আলু চাষে চাষিরা আরও বেশি আগ্রহী হয়েছেন।



মৌসুমের শুরুতে শেরপুরে ২০৫ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তা ছাড়িয়ে ২১২ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। জাপানে রফতানির কারণে কৃষকদের মধ্যে চাষের প্রতি আগ্রহ বেড়েছে। জাপানি কোম্পানি নারুতো লিমিটেড সদর উপজেলার বলাইয়েরচর, চরমোচারিয়া ও কামারেরচরে ৪৩ জন কৃষকের সঙ্গে চুক্তি করেছে। এই কোম্পানি সরাসরি আলু কিনে নেয়। এ ছাড়া কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করে।




এ বছর ওই কোম্পানি প্রতি মণ আলু ৬৫০ টাকা দরে কিনছে। গত বছর ৫৮০ টাকা দরে কিনেছিল। কৃষকরা বলেন, এই চাষে তাদের খরচ কম, লাভ অনেক বেশি। মিষ্টি আলু চাষের জন্য কোনো বড় ধরনের খরচ নেই, শুধু শ্রমিক খরচ ও পরিচর্যা প্রয়োজন। একরপ্রতি ২৫০ থেকে ৩০০ মণ আলু পাওয়া যায়। এই আলু দেড় থেকে ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।


মিষ্টি আলু চাষের ফলে কৃষকদের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষ করে আলু তোলার সময় অনেক নারী ও পুরুষ দিন হাজিরায় কাজ করছেন। এতে তারা বাড়তি আয় করছেন।



আলু ক্ষেতে কাজ করা শ্রমিক রহমত আলী বলেন, আলু গাছের গোড়াতে মাটি দেওয়ার কাজ করছি। দিনে ৪৫০ টাকা হাজিরা, এ টাকা দিয়েই আমার সংসার চলছে। এমনিতেই আমাদের চরে কাজকর্ম তেমন একটা নেই।


আরেক শ্রমিক হুজুরা বানু বলেন, শীতের প্রায় একমাস ধরে মিষ্টি আলুর ক্ষেতে কাজ করছি। এ আলু আমাদের চরে আবাদ হওয়ায়, আমাদের কাজ করে আয় রোজগারের একটা পথ হয়েছে।


কৃষকরা জানান, মিষ্টি আলু চাষে তাদের লাভ বাড়ছে। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করছে।


আলুচাষি শাহ জাহান আলী বলেন, চরে আমরা বিভিন্ন সবজি আবাদ করে থাকি। কিন্তু সেইসব সবজি শহরে গিয়ে পাইকারদের খুঁজে বের করে বিক্রি করতে হয়। আর এই মিষ্টি আলু সরাসরি আমাদের ক্ষেত থেকে কিনে নিচ্ছে৷ এর চেয়ে বড় সুবিধা আর কি হয়। এ আলু একর প্রতি ২৫০ থেকে ৩০০ মণ ফলন হয়ে থাকে।



আরেক চাষি হরমুজ মণ্ডল বলেন, ৬৫০ টাকা মণ প্রতি দাম দিয়ে ক্ষেত থেকে জাপানিজ কোম্পানি আলু কিনে নিচ্ছে। এতে আমাদের বাজারে নিয়ে যাওয়ার বড়তি খরচ ও ঝামেলা নেই। তাছাড়া কোম্পানি আমাদেরকে আলুর লতা, কীটনাশকসহ অন্যান্য পরিচর্যা পদ্ধতি দেখিয়ে দিচ্ছে। এ আলু চাষে আমরা লাভবান হচ্ছি।


তবে মিষ্টি আলু ঠান্ডা সহ্য করতে পারে না। তাই গড় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে উপযুক্ত।



শেরপুরের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের আবহাওয়া মাটি মিষ্টি আলু চাষের জন্য উপযোগী হওয়ায়, চাষে জোর দিলে কৃষি অর্থনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব। কৃষকদের মিষ্টি আলু চাষে সহযোগিতা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। তারা কৃষকদের পরামর্শ দেয় এবং প্রয়োজনীয় সাহায্য করে থাকে।


মিষ্টি আলুর পুষ্টিগুণ সম্পর্কে  পুষ্টিবিদ তাসলিমা আক্তার ঊর্মি বলেন, মিষ্টি আলু একটি পুষ্টিগুণে ভরা উদ্ভিদ। এতে প্রচুর বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন বি৬ ও ফাইবার রয়েছে। এটি স্বাস্থ্যগত নানা উপকারে আসে। এই আলুর পাতা ও মূল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।



জাপানি কোম্পানির প্রতিনিধি জাকারিয়া বলেন, তাদের কোকোই-১৪ জাতের মিষ্টি আলু খুব সুস্বাদু। কোম্পানি আলু প্রক্রিয়াজাত করে সেদ্ধ আলু, চিপস, মিষ্টি ইত্যাদি তৈরি করে বিক্রি করবে। জাপান ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশে রফতানি করবে। এখানকার চাষিরা একর প্রতি আলুর দাম ১ লাখ ৬০ থেকে ১ লাখ ৮০ হাজার পর্যন্ত বিক্রি করতে পারবে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন  বলেন, মিষ্টি আলু চাষের জন্য জেলার চরাঞ্চলের মাটি খুবই উপযোগী। জাপান এবং দেশের বিভিন্ন সুপার শপে আলু বিক্রি হচ্ছে। অন্যান্য মিষ্টি আলু জাতের তুলনায় এই আলুর ছালসহ খাওয়া যায়, এটি জাপানে জনপ্রিয়। কৃষকদের জন্য মিষ্টি আলু চাষ একটি লাভজনক ও পুষ্টিকর বিকল্প হতে পারে।


আরও খবর




পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস