
স্টাফ রিপোর্টারঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করে সুনামগঞ্জ জেলা পুলিশ। শনিবার (১৪ডিসেম্বর)সকাল ১০টায় জেলার পিটিআই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)জাহিদুল ইসলাম খান,সদর মর্ডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় এছাড়াও জেলা প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।





























