
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন।
রোরবার ২২ জুন বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মৌলভীবাজার জেলায় সাংগঠনিক সফর শেষে ঢাকা ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায়কালে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি কলিমউদ্দিন আহমদ মিলন।সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আনিসুল হক প্রমূখ।





























