শিরোনাম
​জ্বালানি তেলের মাপে কারচুপি রোধে বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ 'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

শ্রবণ শক্তি ফিরে পাচ্ছে জন্মগত বধির শিশুরা, সিলেটে সুলভমূল্যে চিকিৎসা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জন্ম থেকে বধির শিশুদের শ্রবণ শক্তি ফিরিয়ে দেয়া একসময় স্বপ্ন মনে হলেও উন্নত চিকিৎসা প্রযুক্তির বরাতে এখন তাও সম্ভব হচ্ছে। ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির মাধ্যমে এখন শতকরা ৯৫ ভাগ বধির শিশুই ফিরে পাচ্ছে তাদের শ্রবণ শক্তি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে সিলেটের নিম্নআয়ের মানুষও এখন স্বল্প খরচে পাচ্ছেন এই আধুনিক চিকিৎসা সেবার সুযোগ।


এক মাস আগেও যে শিশুটি জন্মগত বধিরতার কারণে একটি শব্দও উচ্চারণ করতে পারতো না এখন তার ঠোঁটে আধো আধো বোল। শিশুটির নাম মুনতাহা। মায়ের কাছে মনের ভাব প্রকাশ করছে সে।


অথচ জন্ম থেকেই সন্তানকে নিয়ে শঙ্কায় বাবা-মা। এ ঘাটের জল, ও ঘাটে গড়ালেও কাজ হয়নি তেমন। অবশেষে ১৮ মাস পর খোঁজ পান ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সেবা নেয়া শুরু করেন তারা।


স্বল্পসময়ে মেয়ের সুস্থতা দেখতে পেয়ে বাবা-মায়ের ঠোটে খুশির ঝিলিক।


মুনতাহার মা বলেন, 'যে বাচ্চা এতদিন আমাকে মা ডাকতে পারেনি, সে বাচ্চা এখন আমাকে মা বলতে পারবে। আমার জন্য এটা অনেক বড় পাওয়া।'


শুধু মুনতাহা একা নয়, জন্মগত বধিরতায় আক্রান্ত সিলেট বিভাগের আরও ৯৯ জন শিশু ফিরে পেয়েছে শ্রবণ ও বাক শক্তি। হাতের নাগালে এমন সেবায় খুশি সেবাগ্রহীতারা।


একজন শিশুর মা বলেন, 'এখন অপারেশন সাকসেস হইছে। এখন আমার বাচ্চা মেশিন লাগানোর পর আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমার বাচ্চা এখন কুরআন পড়বে, কথা বলবে। আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়া নাই।'


২০২২ সালের ২৫ মে, ঢাকার পর সিলেটে সর্বপ্রথম ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি কার্যক্রম শুরু হয়। সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেলের ইএনটি বিভাগ এই কার্যক্রম শুরু করে। এরপর একে একে ১০০টি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানালেন, এই সার্জারির মাধ্যমে জন্মবধির শিশুদের নিরাময়ে আপ্রাণ প্রচেষ্টার কথা।


সিওমেক ইএনটি ককলিয়ার ইমপ্লান্ট ও বিভাগীয় প্রধান প্রকল্প পরিচালক ডা. নূরুল হুদা নাঈম বলেন, 'যারা জন্মবধির শিশু, কানে শুনতে পায় না, তাদের এই যন্ত্রের মাধ্যমে আসলে আমরা শুনাই। এই যন্ত্রের দুইটা পার্ট থাকে, একটা ভেতরে, একটা বাইরে। ভেতরেরটা চামড়ার নিচে হাড়ের মধ্যে ওই যন্ত্রের মতো খাঁচ কেটে আমরা ভেতরে দিয়ে দিই এবং এটার মাধ্যমেই শব্দটা কানের ভেতরে গিয়ে ব্রেনকে উদ্দীপ্ত করে এবং সে শুনতে পারে।'


অডিওলোজিষ্ট ডা. রুবাইয়া বলেন, 'আমরা এখানে কিছু টেস্ট করি, টেস্টগুলো হচ্ছে এবিআর, এএসএসআর, ওই। এটা হচ্ছে একটা অবজেক্টিভ টেস্ট, যে টেস্টের মাধ্যমে আমরা ব্রেনের থেকে শব্দ সংগ্রহ করে এটা সিলেক্ট করি যে বাচ্চাটা কি আসলেই শুনতে পাচ্ছে না? না কি অন্য কোনো সমস্যার কারণে সে রেসপন্স করছে না।'


সর্বনিম্ন ১৫ হাজার টাকায় নিম্নআয়ের মানুষ করাতে পারবেন আধুনিক প্রযুক্তির জটিল এই চিকিৎসা।


জন্মগত বধির ফুলের মতো নিস্পাপ এই শিশুরা একসময় মা কে মা এবং বাবাকে বাবা বলে ডাকতে পারতো না। তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে উন্নতমানের চিকিৎসা সেবা কক্লিয়ার ইমপ্লান্টের ফলে তারা ফিরে পেয়েছে বলার এবং শোনার সক্ষমতা। অল্প খরচে দুর্লভ এই চিকিৎসা সেবা পেয়ে যেমন খুশি এই শিশুদের অভিভাবকরা তেমনি খুশি এখানকার সেবাদানকারী চিকিৎসক এবং নার্সসহ সবাই। 


আরও খবর




​জ্বালানি তেলের মাপে কারচুপি রোধে বগুড়ায় বিএসটিআইয়ের অভিযান

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত