
।মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর) প্রতিনিধি।।শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে আটজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায় ৪৮ তম বিশেষ বিসিএস এর মাধ্যমে গত ২২ জানুয়ারি স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ হয়ে তারা ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্পন মন্ত্রনালয়ে যোগদান করেন। মন্ত্রণালয় যোগদানের পর চিকিৎসকদের প্রথম বারের মতো অটোমেশন প্রক্রিয়ায় দেশের বিভিন্ন উপজেলায় পদাযন করা হয়।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নতুন পদায়িত চিকিৎসকগন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান পত্র দাখিল করেন।সদ্য যোগ দেওয়া চিকিৎসকরা হলেন— নাহিয়া জামান তাপ্তি, মনীষা রানী বণিক, মো. আরাফাত, মনিরুল ইসলাম সজীব, মো. রায়হান উদ্দিন, অনুপ সাহা, আতিয়ার রহমান ও সেফায়েত ইসলাম।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম ছিদ্দিকী তাদের ফুল ও উপহার দিয়ে তাদের কে বরণ করে নেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম ছিদ্দিকী জানান, নতুন আটজন চিকিৎসক যোগদান করায় দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই কাটবে। এতে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





























