শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

সরকারি গেজেট ভুক্ত রাস্তা ১৮ বছর পর চেয়ারম্যানের সহযোগিতায় উন্মুক্ত

প্রকাশিত:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১১ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইব্রাহিম হোসেন : 


প্রায় তিন শতাধিক বছর আগের প্রাচীন বাড়ি নিয়ে দ্বন্দ্বের জেরে ময়লা ফেলে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে দেয়াল টপকে চলাচল করছিলো ভুক্তভোগী পরিবারটি। প্রায় ১৮ বছর পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে ময়লা পরিস্কার করে রাস্তা খুলে দেওয়া হলেও মিলছে না সুরাহা। 

সোমবার (১০ জুন) সকালে সাভারের আমিনবাজার এলাকায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ভুক্তভোগি পরিবার ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহম্মেদ। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সারোয়ার আহমেদ বলেন, দেওয়ানবাড়ী মহল্লায় তিন শত বছরের পুরোনো আমাদের কয়েকটি প্রাচীন বাড়ি রয়েছে। সেখানে আমাদের দেওয়ান কমপ্লেক্স ও একটি প্রাচীন মসজিদও রয়েছে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর উপ-বিধি ৬১ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনাভুক্ত এলাকার ঐতিহাসিক, নান্দনিক, বৈজ্ঞানিক, সামাজিক অথবা ধর্মীয় গুরুত্বের বিবেচনায় 

দেওয়ান কমপ্লেক্স ও মসজিদ নগর উন্নয়ন কমিটির অনুমোদনক্রমে ঐতিহ্যবাহী বিশেষ ভবন/স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়।

তিনি আরও বলেন, দেওয়ান কমপ্লেক্সে দেওয়ান পরিবার ভাগ হয়ে বসবাস করে আসছে । তবে গত কয়েক যুগ ধরে পরবিারের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়। দ্বন্দ্বের জেরে আমার চাচা বশির আহমেদ আমাদের যাতায়াতের রাস্তায় ময়লা ও মাটি ফেলে রাস্তা আটকে দেয়। ময়লা পরিষ্কার করতে গেলে তারা ময়লা পানি ও ইটপাটকেল ছুড়তে থাকে। ফলে বাড়ির দেয়াল টপকে চলাচল করতে হতো। তাছাড়া পরিবাবের কোন সদস্য মারা গেলেও সেই রাস্তাটি ব্যবহার করতে দিতো না তারা। এমনকি আপন ভাইয়ের লাশও দেয়াল টপকে পার করতে হয়েছে। বিষয়টি নিয়ে থানায় একাধিকবার বিচার করা হলেও তারা মানেনি। 

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন, গত কয়েক বছর ধরে এই দ্বন্দ্ব চলে আসছিলো। আমার কাছেও এসেছিলো বিষয়টি সমাধানের জন্য এবং রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর সম্বলিত একটি দরখাস্ত জমা দেয় । পরে খোঁজ নিয়ে জানতে পারি সারোয়ার হোসেন ও বশির আহমেদ আপন চাচা-ভাতিজা। নিজেদের মধ্যে এতো দিন ধরে বিরোধ চলায় আমার সন্দেহ হয়। পরে কাগজপত্র ঘেটে দেখি ২০০৯ সালে ওই দেওয়ান কমপ্লেক্স ও মসজিদটি গেজেট ভুক্ত হয়। কিন্তু, পূর্বের চেয়ারম্যান গেজেট ভুক্ত হওয়ার পরেও গ্রাম্য আদালতে একটি রায় প্রকাশ করেন। যে রায়ে ময়লা দিয়ে বন্ধ করা রাস্তাটি সারোয়ার হোসেনের পরিবার ব্যবহার করতে পারবে না। কারন হিসাবে সারোয়ার হোসেনের বাড়ির উত্তরপাশে অবৈধ স্থাপনা নির্মান করে তার চাচা বশির আহমেদের চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কিন্তু, গেজেটভুক্ত জায়গায় কিভাবে তিনি আদালত বসিয়েছিলেন এবং রায় দিয়েছেন এটা আমার বোধগম্য নয়। পুরো দেওয়ান কমপ্লেক্স গেজেট ভুক্ত হওয়ায় ময়লা পরিষ্কার করে চলাচলের রাস্তা উম্মুক্ত করে দিয়েছি। আর ময়লা পরিষ্কার করে ১৮ বছর ধরে বন্ধ করা রাস্তা জনগণের চলাচলের জন্য উম্মুক্ত করা আমার অন্যায় হয়েছে বলে দাবি করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যা মোটেও কাম্য নয়। 


চেয়ারম্যান রকিব আহম্মেদ আরও বলেন, এই জায়গা ও স্থাপনা সরকারি গেজেট ভুক্ত সম্পত্তি । তাই এখানে আমাদের কোন বিচার ও রায় দেওয়া উচিত না । মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে জনস্বার্থে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে । 




আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত