
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন,জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। বৃহস্পতিবার ১৯ডিসেম্বর উপজেলার ১নং প্রকল্পের আঙ্গুরালী হাওর উপ-প্রকল্পের কি.মি ৮.৩১৫ হতে কি.মি ৮.৭১৩ কি.মি ৮.৯১৩ থেকে ৯.০৪৩ = ০.৯০২ কি.মি পর্যন্ত ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত কাজ পরিদর্শন।এছাড়াও তিনি তাহিরপুর থানা ও বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)সুনজিত কুমার চন্দ,পানি উন্নয়ন বোর্ড পাওর-১ নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম,উপজেলা সহকারী কমিশনার শামস সাদাত মাহমুদ উল্লাহ,নেজার ডেপুটি কালেক্টর মোস্তাফিজুর রহমান ইমন।এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তাবৃন্দ ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





























